ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-০৯
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাজ্যের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেইন-বোর এর সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে তথ্যমন্ত্রী যুক্তরাজ্যকে বাংলাদেশের উন্নয়নের একান্ত সহযোগী হিসেবে বর্ণনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশে গণমাধ্যমের যুগান্তকারী প্রসার, দেশের বিস্ময়কর উন্নয়ন অগ্রযাত্রা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।
যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেইন-বোর সরকারের উন্নয়ন কাজের প্রশংসা করেন এবং প্রণীত সব আইন ও বিধি জনকল্যাণে প্রয়োগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমান ও তথ্যমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat