ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-২৭
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই, জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত : এরশাদ
নিজস্ব প্রতিনিধি:-জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত।
আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ একথা বলেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ডিজিটাল প্রচারণা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তাদের দল এখন অনেক বেশি শক্তিশালী।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা, আর না এলে আমাদের তিন’শ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।
হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এগিয়ে চলেছি। নির্বাচনে আমরা প্রতিদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোটি কোটি মানুষের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দেবো। আমাদের অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা পৌঁছে দেবো সাধারণ ভোটারদের কাছে।
এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে জাতীয় পার্টির প্রচারণা এবং এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন তথ্য-প্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat