ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-২৮
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন না বুঝেই ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:-আইন না বুঝেই পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রক্রিয়াগত কারণে সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অারপিও সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। রাজধানী থেকে দূরপাল্লার পরিবহন না ছাড়ার পাশাপাশি রাজধানীর ভেতরেও বাস চলাচল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এখন আর ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের সুযোগ নেই। বর্তমান সরকার অসাংবিধানিক কার্যকলাপ করছে, ড. হোসেনের এমন বক্তব্যের প্রতিবাদ করে আনিসুল হক বলেন, সরকার কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করছে না, বরং ড. কামাল হোসেনই সংবিধান পরিপন্থী বক্তব্য দিচ্ছেন। ব্যারিস্টার মঈনুল ইসলামের বিরুদ্ধে সঠিক আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat