ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-২৯
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিনিধি:-চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। সোমবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কাদের আরো বলেন, আওয়ামী লীগ কারো কাছে নতিস্বীকার করে না। সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘‘এ সংলাপ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেও হতে পারে।’’ জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত এক আলোচনায় ড. কামাল হোসেনের চিঠি নিয়ে কথা হয়। এ নিয়ে ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দলের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট একটি চিঠি দিয়েছে। দলের পক্ষে সেই চিঠি গ্রহণ করা হয়েছে। সেই  চিঠিতে কি আছে তা পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে।’ ‘‘আমি সে বিষয়ে না গিয়ে বলতে চাচ্ছি, আজকে আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের পর আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ডাকেন এবং এ বিষয়ে আমাদের মতামত জানতে চান। অনির্ধারিত ওই বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সংলাপে বসবে।’’ তিনি আরো বলেন, ‘অল পার্টি সেক্রেটারী হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে বলতে চাই তিনি কারো জন্য দরজা বন্ধ করেন না। এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন, আমরা আমাদের নেত্রী জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত; এর মধ্য দিয়ে আমরা সংলাপে বসার ব্যাপারে সম্মতি জানাচ্ছি ‘ ‘‘তাদের চিঠিতে কিছু বিষয় অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যের জন্য উল্লেখ করেছে, সেই সঙ্গে তাদের কিছু সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য জুড়ে দিয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কাউকে সংলাপে ডাকিনি। ঐক্যফ্রন্টের নেতারা সংলাপ করতে চান।’’ আগের দিন রোববার নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়। গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে। নিরপেক্ষ নির্বাচনসহ সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্যও ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat