ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিক ‘কেনো সেরা’ বুঝেছেন মুমিনুল
স্পোর্ট ডেস্ক:-মুশফিকুর রহিম ও মুমিনুল হক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই সতীর্থ মিলে গড়েছেন ২৬৬ রানের রেকর্ড জুটি। দিনের খেলা শেষে মুমিনুল জানালেন, তার ইনিংসের পেছনে আছে মুশফিকেরও গুরুত্বপূর্ণ অবদান। মুশফিকের পরামর্শ মেনে ব্যাটিং করাতেই নাকি লম্বা ইনিংস খেলতে পেরেছেন মুমিনুল। নিজে খেলেছেন ১৬১ রানের ইনিংস, আর মুশফিক অপরাজিত আছেন ১১১ রানে। দিনের খেলা শেষে এ বাঁহাতি ব্যাটসম্যান অকপটেই জানালেন, মুশফিক কেনো পঞ্চপাণ্ডবদের একজন সেটি বুঝেছেন মাঠে দাঁড়িয়েই। ‘মুশফিক ভাই খুব সহযোগিতা করেছে। খুব ভালো গাইড করেছে আমাকে। মাঠেই উপলব্ধি করতে পেরেছি কেনো তিনি বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের একজন। তার কিছু ব্যাপার আমাকে খুব নাড়া দিয়েছে। কিছু কিছু পরামর্শ বা গাইড করা এত ভালো ছিল যেটা আমাকে ব্যাটিংয়ের সময় খুব সাহায্য করেছে। ওনার সহযোগিতা আমার ইনিংসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ দিনের সকালে ২৬ রান তুলতেই বাংলাদেশ হারায় তিন উইকেট। সেখান থেকে প্রতিরোধ গড়া কঠিন ছিল মিরপুরের ২২ গজে অসমান বাউন্স থাকায়। কঠিন কাজটিতে সফল হতে পেরেছেন মুমিনুল-মুশফিক। দুজনে একত্রে ব্যাটিং করেছেন ৭৪.১ ওভার। এসময় নিজেদের মধ্যে হয়েছে নানা আলাপ-আলোচনা। সেটিই অসাধারণ একটি জুটির পেছনের গল্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat