ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাতকার বুধবার : কাদের
নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। এর আগে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা নির্বাচন কমিশন (ইসি)’র এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। জোটের আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন, নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙ্গল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে। ডা. বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচনে আসতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের এলায়েন্স হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে। তবে নিজেদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। মনোনয়নের প্রত্যাহারপত্র আগে থেকেই প্রস্তুত থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে। নির্বাচনের সময় বাড়ানোর কোন দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেয়া হয়েছে। সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেয়া হবে না। তিনি বলেন, নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে। যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটের সঙ্গে যুক্ত হতে পারে এবং মহাজোটের কলেবরও বাড়তে পারে বলে জানান ওবায়দুল কাদের।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat