ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
নিউজ ডেস্ক:-সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে। আজ শনিবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দিবস উপলক্ষে সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি থাকায় যান চলাচল সীমিত থাকবে।
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিগণকে বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat