ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনের ঘটনার প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে ইসি
নিউজ ডেস্ক:-রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদন পুলিশের কাছে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সময়ের তোলা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণাদিও চেয়েছে। পাশাপাশি এ ঘটনায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আজ শনিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পুলিশ চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন কী করে তা দেখি বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের বলেছে, সরকারের যোগসাজোশে ওই ঘটনা ঘটেছে। এসব কারণে আমরা পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছি। এতে প্রকৃত ঘটনা কী তা জানাতে বলেছি। ওই প্রতিবেদন পাওয়ার পর করণীয় কী তা কমিশন ঠিক করবে। ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে গত বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আর পুলিশ বলেছে, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই পুলিশকে চিঠি দিলো ইসি। ইসি সূত্র জানিয়েছে, দলীয় কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাকে কেন্দ্র করে মিছিল, শোডাউন হওয়ায় আচরণবিধি লংঘন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে গত ১৩ নভেম্বর চিঠি দেয় নির্বাচন কমিশন। পরদিন নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনা প্রত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে ইসি জেনেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত তথ্য-উপাত্তসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে চিঠিতে কাউকে অহেতুক হয়রানি ও মামলায় না জড়াতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat