ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আঞ্চলিক বাণিজ্যে বিমসটেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক বাণিজ্যে বিমসটেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে। আঞ্চলিক ও উপআঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এখন বেশ পরিচিত নাম। আঞ্চলিক বাণিজ্যে বিমসটেকের গুরুত্ব অনেক বেশি। আঞ্চলিক ও উপআঞ্চলিক বাণিজ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সকলে লাভবান হতে পারে। আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে বিমসটেক ট্রেড নেগোসিয়েটিং কমিটির দু’দিনব্যাপী ২১তম সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সভায় বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড এর ৩৫জন প্রতিনিধি অংশগ্রহণ করে। রুলস অভ্ অরিজিন, ট্রেড ইন সার্ভিস, ইনভেস্টমেন্ট, লিগ্যাল এক্সপার্ট, কাস্টমস কো-অপারেশন, ট্রেড ফেসিলিটেশনের বিষয়ে ওয়ার্কিং গ্রæপগুলো কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, বিমসটেকের সেক্রেটারি জেনারেল মোঃ মহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম।-পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat