ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘নির্বাচনে সেনা মোতায়েন হলে সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে’
নিউজ ডেস্ক:-সেনাবাহিনী প্রধান ও বীর রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।
রবিবার দুপুরে সাভার সেনানিবাসে সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজ্ড)’ কে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সেনাবাহিনী জাতির সার্বভৌমত্বের প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দায়িত্ব পালনের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।’ কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে বাহিনীর প্রতিটি সৈনিককে প্রস্তুত থাকার আহ্বান জানান সেনা প্রধান। প্যারেড শেষে সেনাপ্রধান সাভার ‘ডিওএইচএস’এর কেন্দ্রীয় মসজিদ, সেনা স্কুল অ্যান্ড কলেজ এবং দুটি লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভার সেনানিবাস এলাকায় সেনা শপিং কমপ্লেক্স উদ্বোধন এবং সাভারের খেজুর টেক এলাকায় জেসিওদের জন্য আবাসিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat