ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২০
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাউশি-এর কাজকর্মে অনেক উন্নতি হয়েছে,এটি ধরে রাখতে হবে
নিউজ ডেস্ক:-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাজকর্মে অনেক উন্নতি হয়েছে। এটি ধরে রাখতে হবে। কাজের মান, দক্ষতা ও সেবা প্রদান অব্যাহত উন্নত করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। মাউশির ভাবমূর্তি আরো বাড়াতে হবে। আজ মঙ্গলবার ঢাকায় শিক্ষা ভবনে মাউশি অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মাউশি’র নতুন নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের যোগদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নুরুল ইসলাম নাহিদ বলেন, অধিদপ্তরের প্রকল্পগুলোর কাজও দ্রুত চালিয়ে যেতে হবে। যাতে সময়মত তা শেষ হয়। চলমান কাজগুলো যেন স্বাভাবিকভাবে চালু থাকে এবং কাজের গতি যাতে শ্লথ বা ধীর না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় বিগত ১০ বছরে অনেক কিছু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। বছরের প্রথম দিনে পুরো সেট বই একসাথে শিশুদের হাতে দেয়া হচ্ছে। আগে পুরো সেট বই কিনে সংগ্রহ করতে ৩/৪ মাস সময় লেগে যেত। তিনি বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি, মেধাবৃত্তি দেয়া হচ্ছে। বৃত্তির সংখ্যা ও টাকার পরিমান অনেক বাড়ানো হয়েছে। মোট ২ কোটি ৬৬ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের বৃত্তি দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত দিনে প্রতিটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হচ্ছে। অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। তারপরও ভর্তির ক্ষেত্রে কোন অনিয়ম হলে এটা দূর করতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। এসএসসি’র ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। মাউশি’র পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শামছুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat