ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-২৭
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
নিউজ ডেস্ক:–বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বিগত ৮ ও ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে গৃহীত চতুর্দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের ৫৬৫ জন, স্কুল পর্যায়ের ১৪ হাজার ৪৫৯ জন এবং কলেজ পর্যায়ের ৩ হাজার ৬৮৫ জনসহ মোট ১৮ হাজার ৭০৯ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল আজ বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। স্কুল-২ পর্যায়ে পুরুষ ৪০৭ জন ও মহিলা ১৪৭ জনসহ মোট ৫৫৪ জন, স্কুল পর্যায়ে পুরুষ ৯ হাজার ৬৬২ জন ও মহিলা ৪ হাজার ৫১৬ জনসহ মোট ১৪ হাজার ১৭৮ জন এবং কলেজ পর্যায়ে পুরুষ ২ হাজার ৭৭ জন ও মহিলা ১ হাজার ৫০৩ জনসহ মোট ৩ হাজার ৫৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে সর্বমোট ১৮ হাজার ৩১২ জন প্রার্থী চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল-২ পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ সর্বমোট ৮১টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd Ges http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া টেলিটক বিডি লিঃ কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল ঝগঝ-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat