ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-২৯
  • ১০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যাটোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের
আন্তর্জতিক ডেস্ক:-ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো বৃহস্পতিবার তার দেশের সমর্থনে জার্মানীসহ ন্যাটোর সদস্য দেশগুলোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সাথে উত্তেজনার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। তিনি জার্মানীর দৈনিক বিল্ড পত্রিকাকে বলেন, ‘জার্মানী আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। আমরা আশা করছি যে, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজোভ সাগরে রণতরী পাঠাতে প্রস্তুত রয়েছে।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, গত সপ্তাহান্তে ইউক্রেনের যে তিনটি রণতরীকে রুশ বাহিনী আটক করেছে, সেই অধিকার তাদের রয়েছে। কিন্তু পেরোশেঙ্কো পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুতিন পুরো সাগর দখল করতে চান। তিনি পশ্চিমা বিশ্বের ঐক্যের শক্তি ছাড়া কিছুকেই পরোয়া করেন না। তিনি আরো বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্টের আগ্রাসন নীতিকে গ্রহণ করতে পারি না। প্রথমে তিনি ক্রিমিয়া দখল করেছেন, এরপর ইউক্রেনের পূর্বাঞ্চল আর এখন গোটা আজোভ সাগর দখল করতে চাইছেন।’ ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘জার্মানীকে একথা বুঝতে হবে যে, আমরা পুতিনকে থামাতে না পারলে এরপর তিনি কি করবেন?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat