ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-২৯
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রয়াত মেয়র আনিসুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেছে এফবিসিসিআই
নিউজ ডেস্ক:–এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তার স্মরণে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সংগঠনটির বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সাবেক সভপতি মাহবুবর রহমান, মীর নাসির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ এবং সাবেক সহ-সভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুল হকের স্ত্রী, ভাই সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) আবু বেলাল মোহাম্মদ সফিউল হকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের উন্নয়ন এবং দেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে আনিসুল হক প্রসংশনীয় ভূমিকা পালন করে গেছেন। এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বেসরকারি খাতের উন্নয়নকাজে আনিসুল হকের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার তথা দেশের সব ব্যবসায়ি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করবে। আনিসুল হক ২০০৮-২০১০ মেয়াদকালে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ছিলেন। গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ মেয়র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat