ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২৯
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ের দিন ঘোষণা করলেন শ্বেতা বসু প্রসাদ
বিনোদন ডেস্ক:-‘মকড়ি’র সেই শিশু অভিনেত্রীকে মনে পড়ে? ঠিকই ধরেছেন শ্বেতা বসু প্রসাদ। বড় হওয়ার পরও বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন তিনি। আর এ বার ঘোষণা করলেন নিজের বিয়ের দিন। আগামী ১৩ ডিসেম্বর পুণেকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহিত মিত্তলকে বিয়ে করবেন শ্বেতা। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা-রোহিত।রোহিত পেশায় পরিচালক। ২০১৭-এ গোয়াতে তাঁদের এনগেজমেন্ট হয়। বলি মহলের এক সূত্রের দাবি, গোয়ায় প্রথমে রোহিতকে প্রোপোজ করেন শ্বেতা। পরে রোহিতও পুণেতে শ্বেতাকে নিজের ভালবাসার কথা জানান। বিয়েও নাকি ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতেই করবেন তাঁরা।এই মুহূর্তে বালিতে রয়েছেন শ্বেতা। বন্ধুদের সঙ্গে সেখানেই ব্যাচেলার্স পার্টি এনজয় করছেন। শ্বেতা আগেই সাংবাদিকদের কাছে তাঁর এনগেজমেন্টের খবর স্বীকার করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন এই দুই তারকা। পরিচালক অনুরাগ কাশ্যপের খুবই ঘনিষ্ঠ রোহিত এবং শ্বেতা। ফলে তাঁদের বিয়েতে বলি মহলের ঘনিষ্ঠরাও উপস্থিত থাকতে পারেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat