ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০১
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজাকার-জামাতী-যুদ্ধাপরাধীদের নিয়ে গণতন্ত্র হয় না : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার-জামাতী-যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে গণতন্ত্র হয় না, রাজাকারতন্ত্রই হয়। তিনি বলেন, আর জাতীয় ঐক্য ফ্রন্ট সেই অপচেষ্টাই করছে।’ বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের মাজার রোডে শহীদ মুক্তিযোদ্ধা কবরস্থানে কেন্দ্রীয় বেদীতে পুষ্পা অর্পণকালে মন্ত্রী একথা বলেন। ইনু বলেন, ‘২০০৪ সালের ১২ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা সমাবেশে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি উত্থাপিত হবার পর থেকে এদিবস পালিত হয়ে আসছে। এই মহান দিনে আমরা সকল মুক্তিযোদ্ধার প্রতি অকুন্ঠ সম্মান আর রাজাকার-যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের প্রতি ঘৃণা জানাই।’ রাজাকার-জামাতী-যুদ্ধাপরাধী-জঙ্গিদের পরিত্যাগ করে দেশকে মুক্তিযুদ্ধের মহান চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে দেশবাসীসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এড. হাবিবুর রহমান শওকত এবং জাতীয় স্বেচ্ছাসেবক জোটের আহবায়ক সামছুল ইসলাম সুমন এসময় মুক্তিযোদ্ধা স্মৃতিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন মোল্লা, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat