ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-০২
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দণ্ডিতদের নির্বাচনে অংশ নেয়ার স্বপ্ন অধরাই থাকছে
নিউজ ডেস্ক:–দুই বছরের অধিক দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে তাঁকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া একটি আদেশ পূর্ণাঙ্গ শুনানি শেষে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের কারা দুটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আপিল বিভাগের এই আদেশের কারণে কোনো সাজাপ্রাপ্ত প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে না। এর আগে শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এ বিষয়ে মীমাংসার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনটি পাঠিয়ে দেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার দুর্নীতির মামলা স্থগিত করে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করে দুদক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ১২ জুলাই, জেলা বিশেষ জজ আদারত ঝিকারগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ছয় বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat