ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৫
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশ হত্যার দায়ে ‘টেক্সাস সেভেন’ দলের সদস্যের মৃত্যুদণ্ড
আন্তর্জতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের টেক্সাসে মঙ্গলবার পুলিশ হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০০ সালে সে ও অপর ছয় ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর সময় এক পুলিশ সদস্যকে হত্যা করে। তারা ‘টেক্সাস সেভেন’ নামে পরিচিত। খবর এএফপি’র।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে হান্টসভিলের ডেথ চেম্বারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে জোসেফ গ্রাসিয়া (৪৭) নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এক বন্ধুকে হত্যা করার দায়ে ৫০ বছরের সাজাপ্রাপ্ত গ্রাসিয়া ও অপর ছয় আসামিকে টেক্সাসের দক্ষিণাঞ্চলের সুরক্ষিত কারাগার কোনালিতে রাখা হয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। পলাতকরা কারারক্ষীদের ওপর হামলা করে তাদের পোশাক কেড়ে নেয় এবং অপর এক কারারক্ষীকে দরজা খুলতে বাধ্য করে। এসময় এক বন্দির বাবা গাড়ি নিয়ে কারাগারের বাইরে অপেক্ষা করছিল। কারাগার থেকে পালিয়ে যাবার পর ‘টেক্সাস সেভেনের’ সদস্যরা বিভিন্ন দোকানে লুটপাট চালায়। বড়দিনের প্রাক্কালে তারা ডালাসের উপকণ্ঠে একটি পণ্যের দোকানে হানা দেয়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তারা অব্রে হকিন্স নামের এক তরুণ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। ছয় সপ্তাহ পর কোলোরাডো থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের একজন আত্মহত্যা করে। বাকি ছয়জন ওই পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। এ মামলায় ইতিমধ্যে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাকি আরো দু’জনের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat