ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৬
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক:–প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বস ম্যাগাজিনের ২০১৮’র তালিকায় বিশ্বের ১শ’ জন প্রভাবশালী নারীর মধ্যে চারধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। এই তালিকায় শেখ হাসিনা ২০১৭ সালে ৩০তম, ২০১৬ সালে ৩৬তম এবং ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন। ম্যাগাজিনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, ২০১৭ সালে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের সহযোগিতা এবং তাদের জন্য ২ হাজার একর ভূমি বরাদ্দ দেন। তিনি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় অষ্টমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। তালিকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে এবং আইএমএফ প্রধান ক্রিস্টন লগার্দ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের সিইও মারি বাররা, পঞ্চম স্থানে ফিডেলিটি ইনভেস্টমেন্টের সিইও আবিগেইল জনসন, সপ্তম স্থানে ইউ টিউব সিইও সুজান ওজস্কি এবং বানকো সানটানডার সভাপতি ও নির্বাহী পরিচালক আনা পেট্রিসিয়া বোটিন রয়েছেন অষ্টম স্থানে। এরপর লকহিড মার্টিন সিইও ম্যারিলাইন হিউসন নবম এবং আইবিএম সিইও গিননি রোমেট্টি দশম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্পের স্থান হচ্ছে ২৪তম। তবে গত ৩৩ বছরে এই প্রথম মিয়ানমারের অং সান সুচি ফোর্বস তালিকা থেকে বাদ পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat