ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৬
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ আদালত ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্ক:–নেদারল্যান্ডসের দি হেগে অনুষ্ঠিত রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের ১৭তম অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৫ থেকে ১২ ডিমেম্বর পর্যন্ত এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১০ সালে আইসিসির সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে।
১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরো-এর প্রতিনিধিত্ব করবে। সাধারণত ব্যুরো আইসিসি-এর বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat