ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৭
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট জাতিসংঘ দূত হচ্ছেন
আন্তর্জতিক ডেস্ক:-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী দূত হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তরের নারীমুখপাত্র হিদার নুয়ের্টকে মনোনয়ন দিতে যাচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র। সিনেটে চূড়ান্ত হলে তিনি জাতিসংঘের বিদায়ী মার্কিন দূত নিকি হ্যালির স্থলাভিষিক্ত হবেন। হ্যালি গত অক্টোবর মাসে তার পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কেন পদত্যাগ করছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নুয়ের্টকে শুক্রবার মনোনয়ন দেয়া হবে। গত নভেম্বর মাস থেকেই এ পদের জন্য ৪৮ বছর বয়সী নুয়ের্টের নাম বিবেচনা করা হচ্ছে। গত মাসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ পদে ফক্স নিউজের সাবেক এ অ্যাঙ্করের নাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘নুয়ের্ট চমৎকার একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সাথে রয়েছেন। তিনি সত্যিকার অর্থেই অনেক চমৎকার।’ উল্লেখ্য, নুয়ের্ট ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat