ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৮
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড. কামাল হোসেনের দল গণফোরামকে ৭টি আসন দিয়েছে বিএনপি
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেনের দল গণফোরামকে ৭টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়। গণফোরামের প্রার্থীরা হলেন, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মনসুর। এছাড়া মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও অলি আহমেদের দল এলডিপিকে ৫টি করে আসন দিয়েছে বিএনপি। জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরিয়তপুর-১ আসনে নূরুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি। জেএসডির প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে লড়বেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া দলটির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কে এম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। অলি আহমেদের এলডিপির আসনগুলো হলো, চট্টগ্রাম-১৪ আসনে অলি আহমেদ, কুমিল্লা-৭ আসনে রেদুয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলমও ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat