ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক অধিদপ্তরের কর্মচারীদের প্রযুক্তির সাথে সমান্তরালে চলার সক্ষমতা অর্জন করতে হবে : মোস্তাফা জব্বার
নিউজ ডেস্ক:–ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সারাদেশে ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে অতি সহজে উন্নত সেবা দেয়া সম্ভব। এ লক্ষ্যে তেইশ হাজার অবিভাগীয় (ইডি) ডাক কর্মচারীকে প্রযুক্তি উপযোগী করে তৈরি করা হবে। তিনি বলেন, প্রযুক্তির বিকাশের ফলে কায়িক শ্রমনির্ভর কাজের পরিবর্তনের সাথে সমান্তরালে এগিয়ে যেতে হলে ডাক বিভাগ ডিজিটাল রূপান্তর করার পাশাপাশি বিদ্যমান জনবলকে প্রযুক্তির সাথে সমান্তরালে চলার সক্ষমতা অর্জন করতে হবে। মন্ত্রী গতকাল সন্ধ্যায় ঢাকায় ডাক ভবন মিলনায়তনে গ্রামীণ জনগগোষ্ঠীকে ডাকঘরের মাধ্যমে ডিজিটাল সেবা প্রদান বিষয়ে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক অধিপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার ম-ল, অতিরিক্ত মহাপরিচালক এসএস ভদ্র এবং ইডি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ হাকিম বক্তৃতা করেন। সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা ৭৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী এই সুবিধা পাবে। সম্মানী পুনর্নির্র্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার সম্মানী বর্তমান ৩ হাজার ৩শ’ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৪১ টাকা, ইডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৫২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৪৬০ টাকা, ইডিডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৪৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩৫৪ টাকা, ইডিএমসি পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৩৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১৭৭ টাকা এবং অন্যান্য ইডি কর্মচারীদের ২ হাজার ২৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪ হাজার টাকায় উন্নীত হয়েছে। গড়ে পাঁচ ক্যাটেগরির কর্মচারীদের সম্মানীভাতা বৃদ্ধির এ হার শতকরা ৭৭ ভাগ। দীর্ঘ তিন মাস যাচাই বাছাই শেষে গত ২৫ নভেম্বর এ আদেশ জারি হয়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ হাজার ৫শ’ গ্রামীণ ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত করেন। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার ফলে দুনিয়াব্যাপী প্রতিদিন অসংখ্য প্রচলিত পেশা বিলুপ্ত হচ্ছে। তিনি ডাক বিভাগের প্রতিটি কর্মীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat