ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-১০
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির অত্যাচারের কথা মানুষ ভোলেনি : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির অত্যাচারের কথা মানুষ ভোলেনি। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ তাদের উপর অত্যাচারের জবাব দেবে। মন্ত্রী আজ সোমবার সকালে প্রতীক বরাদ্ধ পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তোফায়েল বলেন, এত উন্নয়ন কোন সময় দেশে হয়নি। বিএনপি ক্ষমতায় ছিলো, পদ্মা ব্রিজ বন্ধ করে দিয়েছিলো। কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছে। মানুষের উপর সীমাহীন অত্যাচার করা হয়েছিলো। মন্ত্রী বলেন, বাংলাদেশের আজকে যে উন্নয়ন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বলা হয় উন্নয়নের রোল মডেল। তিনি আজকে বাংলাদেশের নেতা নন আন্তর্জাতিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা। সৎ নেতা হিসাবে প্রধানমন্ত্রী বিশ্বে পরিচিত। মন্ত্রী নির্বাচনের ইশতেহার সম্পর্কে বলেন, ২০০৮ সালের নির্বচনের প্রাক্কালে দিন বদলের ইশতেহার দিয়েছিলাম। এবারো আমরা যে ইশতেহার দিব এটা হবে ঐতিহাসিক। কারণ ২০২০ সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। ২০২১ সাল স্বধীনতার ৫০ বছর পূর্তি। এটাকে সামনে রেখেই আমাদের ইশতেহার সাজানো হয়েছে। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আমরা সরকার গঠন করব। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।সুত্র-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat