ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-১০
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটাররাই আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার
নিউজ ডেস্ক:–বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও নারী ভোটাররাই আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন তরুণদের অগ্রগতির জন্য এবং জন্ম নিবন্ধনে বাবার নামের পাশাপাশি মায়েদের নাম যুক্ত করে তাদেরকে সম্মানের অধিকারী করেছেন। তরুণরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অবদানে ১৪ কোটি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি আজ বিকেল ৫টায় তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের বসুরহাট সরকারি মুজিব কলেজ গেইটে এক বিশাল পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। মন্ত্রী জাতীয় ও স্থানীয়ভাবে উন্নয়নের নানাদিক তুলে ধরে তা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকের জন্য জনগণের কাছে ভোট চাইলেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নারী ও পুরুষসহ নেতাকর্মীরা বসুরহাট বাসস্ট্যান্ড থেকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচনী মিছিলযোগে বসুরহাট বাজার প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নৌকা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে উল্লাস প্রকাশ করেন। পথ সভায় ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্দেশ্যে বলেন, তিনি গত ২২ বছরে যে উন্নয়ন করতে পারেননি, বর্তমান সরকার এ এলাকায় ১০ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে। মন্ত্রী আরো বলেন, মওদুুদ আহমদের ৫ বছরের ক্ষমতার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মা-বাবার জানাজা পড়তে পারেনি, মামলা হামলাসহ নির্যাতনের শিকার হয়েছে, এমনকি তাদেরকে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। কিন্তু, আমরা ক্ষমতায় আসার পর, গত ১০ বছরে এ ধরনের ঘৃণ্য কাজের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। এসময় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, পৌর মেয়র মীর্জা কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat