ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে কানাডিয়ান নিখোঁজ : অটোয়া
আন্তর্জতিক ডেস্ক:- চীনে আরো এক কানাডিয়ান নাগরিক নিখোঁজ হয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে কানাডা। নিখোঁজ ব্যক্তির নাম মিখায়েল স্পাভোর। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অটোয়া জানিয়েছে, কানাডার কর্মকর্তাদের সাথে সর্বশেষ যোগাযোগের পর তিনি নিখোঁজ রয়েছেন। সাবেক কানাডিয়ান কূটনৈতিক মিখায়েল কভরিগ বেইজিং সফরকালে তাকে আটকের কয়েকদিন পর স্পাভোর নিখোঁজ হন। চীনে স্থায়ীভাবে বসবাসকারী স্পাভোর পায়েকটু কালচারাল এক্সচেঞ্জ নামে একটি সংস্থা পরিচালনা করেন।ওই সংস্থাটি উত্তর কোরিয়ায় ব্যবসা, পর্যটন ও ক্রীড়া সফরের আয়োজন করে। প্রতিষ্ঠানটি সাবেক এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) তারকা ডেনিস রোডম্যানকে উত্তর কোরিয়া সফরে সাহায্য করে সুখ্যাতি লাভ করে। কানাডার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুইলাউম বেরুবে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা জানতে পেরেছি যে কানাডিয়ান নাগরিক মিখায়েল স্পাভোর চীনে নিখোঁজ হয়েছেন। ’ তিনি আরো বলেন, ‘তাকে চীনা কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে জানার পর থেকে তার সঙ্গে আমরা আর যোগাযোগ করতে পারিনি।’ বেরুবে বলেন, ‘আমরা এ ব্যাপারে চীন সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’ কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর গ্রেফতারের এক সপ্তাহ পর এই দুই কানাডিয়ান নাগরিক চীনে নিখোঁজ হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat