ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-১৮
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর রপ্তানি ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিগত চার মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ২৪ শতাংশ এবং সেবা খাতের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ। ২০১৭-১৮ অর্থ বছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৪১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানির চলমান ধারা অব্যাহত থাকলে এ বছর মোট রপ্তানির পরিমাণ ৪৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার কাওরান বাজারে টিসিবি অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত ২০১৬ সালে পণ্য রপ্তানির জন্য ১৩৭ জন রপ্তানিকারক এবং ৪১ জন ব্যবসায়ী-সংগঠককে সিআইপি(রপ্তানি) ও সিআইপি(ট্রেড) কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৮৬ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে দেশে ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় বাড়বে। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ^বাসীর কাছে বিস¥য়। বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। নারীর কর্মসংস্থান ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ২২ মিলিয়নে উত্তীর্ণ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে ২০ হাজার ১৩৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে, ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট। পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প এখন মানুষের কাছে দৃশ্যমান। বাণিজ্যমন্ত্রী রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, রপ্তানি বৃদ্ধির জন্য বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আপনারা এগুলো গ্রহণ করে দেশের রপ্তানি আরো বৃদ্ধি করুন। বাংলাদেশ ইতিমধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করতে শুরু করেছে। ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা আর বাংলাদেশ পাবে না। প্রতিযোগিতা করে বিশ^ বাণিজ্যে টিকে থাকতে হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য্য এবং সিআইপিগণের মধ্য থেকে মোঃ আজিজুল ইসলাম এবং মনোয়ারা হাকিম আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat