ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কদমতলী স্টিল মিলের দগ্ধ শ্রমিকদেরকে সাড়ে তিন লাখ টাকা প্রদান
নিউজ ডেস্ক:–বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাজধানীর কদমতলী স্টিল মিলের চুল্লি (ফার্নেস) বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকার উপমহাপরিদর্শক মোঃ জাকির হোসেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাত জন শ্রমিকের স্বজনদের হাতে তাৎক্ষণিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার করে মোট সাড়ে তিন লাখ টাকা তুলে দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তাৎক্ষণিক অনুদান প্রাপ্ত সাত জন শ্রমিক হলেন : মোঃ আফসার আলী, আল আমিন, শাহ আলম, লতিফ মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, আজিজ হাওলাদার এবং লাবু মিয়া। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে কদমতলী স্টিল মিলস লিমিটেডে লোহা গালা চুল্লিতে (ফার্নেস) বিস্ফোরণে আট জন শ্রমিক দগ্ধ হয়। অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্র্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোঃ আব্দুল মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat