ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাল্য বিয়ে রোধে শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে ব্যাপক সচেতনতা প্রয়োজন
নিউজ ডেস্ক:–বাল্য বিয়ের কারণ, প্রতিকার ও করণীয় বিষয়ের আলোচনায় বক্তারা বলেছেন, বাল্য বিয়ে রোধে শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে ব্যাপক গণসচেতনতা প্রয়োজন। আজ বুধবার জেলা ব্র্যাক অফিসে ফোকাসড গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করা হয়। জেলা ব্র্যাক প্রতিনিধি মো: আকতারুল ইসলাম বাল্য বিয়ের কারণ, প্রতিকার ও করণীয় বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন। বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, এ্যাড: আরাফাত রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, একতা মা ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা জহুর লিলি, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বাশার মন্ডল, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পারুলিয়া মসজিদের ঈমাম লুৎফর রহমান, তেঘর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাসনুভা, নিকাহ রেজিষ্টার একরামুল হক ও সাইফুল ইসলাম প্রমুখ। বাল্য বিয়ের কারণ, প্রতিকার ও করণীয় বিষয়ের আলোচনায় শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করে বক্তারা ইউনিয়ন পর্যায়ে মেম্বার ও চেয়ারম্যানদের সজাগ থাকার আহবান জানান। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা বলেন, বাল্য বিয়ে রোধে সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের নির্দেশনায় বর্তমানে ইউনিয়ন পর্যায়ে কিশোরী ক্লাব গঠন কার্যক্রম চলছে এ ক্লাব বাল্য বিয়ে রোধে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat