ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন শান্তিপূর্ণ হবে : র‌্যাব ডিজি
নিউজ ডেস্ক:–র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নতুন সরকার গঠন করবেন। তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন,অপরাধ কমলেও নতুন নতুন অপরাধ সংঘঠিত হচ্ছে। ফিন্যানসিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যে কথা ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তিনি বলেন, অস্বস্তিকর, বিরক্তিকর প্রোপাগান্ডা ছড়ানোকারীরা বিকারগ্রস্ত। আমাদের বিশ্বাস, গুরুত্ব একই রকম। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের ওই প্রোপাগান্ডা ছড়ানোয় জড়িতরা নিজেদের অসহায়ত্ব ও কুরুচির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তিনি আরও বলেন, ফিনান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে অনেক অপরাধ হচ্ছে যা সাদা চোখে দেখা যায় না। আর্থিক খাতে প্রতারণা হচ্ছে। দারিদ্র্যের সাথে অপরাধের সম্পর্ক রয়েছে। দারিদ্র্য কমায় দেশে অপরাধও কমেছে । অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া) এসএম রুহুল আমিন বলেন, আমরা অপরাধ দমন করি আর আপনারা রিপোর্টাররা তথ্যচিত্র তুলে ধরেন। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে নিজের কাজটা করলে দেশ এগিয়ে যাবে। পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বলেন, জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সাংবাদিকদের সব ধরনের সহযোগীতা ছিল, তা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। সমাপনী বক্তব্য রাখেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর হোসেন, র‌্যাবের এডিজি (অপস) কর্নেল জাহাঙ্গীর আলম ও এডিজি অ্যাডমিন ডিআইজি জামিল আহমেদ।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat