ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিলোত্তমা রাজধানী করতে নৌকায় ভোট দিন : গুলশানে সমাবেশে শেখ হাসিনা
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় রাখার মাধ্যমে ঢাকাকে তিলোত্তমা রাজধানী হিসাবে গড়ে তুলতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা রাজধানীকে সুন্দর এবং বাসযোগ্য করার জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং এর সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করেছি।’ তিনি বলেন, পুনরায় নির্বাচিত হতে পারলে আমরা রাজধানীর চারপাশে এলিভিয়েটেড রিং রোড তৈরী করবো, যানজট নিরসনে করবো মেট্রো রেল, যার জরিপ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর গুলশান ইয়থ ক্লাব মাঠে এই অঞ্চলের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত জনসভায় এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে নির্বাচিত হয়ে আসার পরই তাঁর সরকার এ অঞ্চলের পানি, বিদ্যুত এবং রাস্তাঘাটের সমস্যা দূর করেছে। তিনি বলেন, ‘ঢাকাকে দৃষ্টিনন্দন করার অংশ হিসেবে হাতির ঝিল প্রকল্প করে দিয়েছি। আজকে ৩শ’ ফিট রাস্তার দুইপাশে একশ’ ফিট করে খাল খনন করে দিচ্ছি, যা যানজটও দূর করতে সক্ষম হবে।’ তিনি বলেন, বিদ্যুতের লাইন এবং সাব স্টেশনগুলো আমরা আন্ডারগ্রাউন্ডে করে দেব। যাতে কখনও আর ঝড়ে ছিড়ে না পড়ে বা কোনভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েয়ি। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি কাজ হচ্ছে আমাদের মানুষের জীবন-মান উন্নয়নের জন্য।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকে নৌকার জোয়ার উঠেছে ইনশাল্লাহ নৌকার জয় হবে। সরকার গঠন করে এেেদশের মানুষের সেবা করবো, মানুষকে উন্নত জীবন দেব- এই ওয়াদা রইল।’-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat