ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৩
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন উপলক্ষে মিডিয়া সেন্টার খুলবে তথ্য মন্ত্রণালয়
নিউজ ডেস্ক:– একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্য তথ্য ও নির্বাচনের ফলাফল জানাতে নির্বাচনকেন্দ্রিক মিডিয়া সেন্টার গঠন করবে তথ্য মন্ত্রণালয়। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টা এ মিডিয়া সেন্টার খোলা থাকবে। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তারানা হালিম বলেন, ‘নির্বাচনকালীন সময়ে ফলাফল প্রচার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মিডিয়া সেন্টার থেকে প্রচার করা হবে।হোটেলসোনারগাঁওয়ে থাকবে মিডিয়া সেন্টারটি।’ তিনি বলেন, প্রতিদিন ৩ সিফটে ৭ জন করে কর্মকর্তা মিডিয়াসেন্টারে নিয়োজিত থাকবেন। এখান থেকে সঠিক তথ্য নিয়ে গণমাধ্যম কর্মীরা চাইলে ব্যবহার করতে পারবেন। আমরা সরাসরি নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য মিডিয়াসেন্টারের মাধ্যমে প্রচার করবো। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেরোববারের মধ্যে চিঠি দিয়ে মিডিয়া সেন্টার সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া বিমান বন্দরেও আলাদা বুথ থাকবে, যেন বিদেশি যারা আসছেন তারা সঠিক তথ্যটি পান। তিনি বলেন, নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশী পর্যবেক্ষক আসছে। নির্বাচন কমিশন থেকে ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধকরণের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে তারানা হালিম বলেন, এটা ইসির এখতিয়ার। এখানে আমাদের কিছু করণীয় নেই। এছাড়া গুজব সনাক্তকারী টিমও কাজ করবে। এখানে ৩ সিফটে ৯ জন করে কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। গুজব সনাক্তকারী টিম এরইমধ্যে দুটো গুজব সনাক্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat