ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে সারাহ জুট মিলে অগ্নিকান্ড
নিউজ ডেস্ক:– গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারে সাহারা জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কারখানার শেড, ভেতরে থাকা মেশিনপত্র ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান মিয়া জানান, সোমবার ভোরে কারখানায় আগুন লাগে। পরে গুদামে থাকা শুকনো পাট, সূতা ও পাট জাতীয় পণ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় কালো ধোঁয়ায় আশপাশের প্রায় ৫-৭ কিমি এলাকার আকাশ কালো মেঘের মতো ঢেকে গিয়েছিল। তিনি আরো জানান, আগুন লাগার সংবাদ পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকার ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat