ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কামাল হোসেনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ
নিউজ ডেস্ক:–ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বিরূপ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আজ এ প্রতিবাদ জানানো হয়। ‘এতে বলা হয় তার এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, আপত্তিকর ও অবিবেচনাপ্রসূত। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এ ধরনের অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও দুঃখজনক বক্তব্য না দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সাথে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের এক পূর্ব নির্ধারিত বৈঠকে কামাল হোসেন পুলিশ বাহিনীকে ‘জানোয়ার লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করায় এ প্রতিবাদ জানানো হয় বলে ‘ডিএমপি নিউজ পোর্টাল থেকে এ কথা জানা যায়। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে ড. কামাল হোসেন বাংলাদেশ পুলিশকে ‘জানোয়ার লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করার সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। প্রকাশিত এ সংবাদের প্রতি পুলিশ সার্ভিস এসোসিয়েশন-এর দৃষ্টি আকর্ষিত হয়। এ শিরোনাম থেকে জানা যায়, মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সাথে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের এক পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারকে বলেন, “আপনি ইচ্ছা করলে জানোয়ার-লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং-মিছিল কিছুই করতে দিচ্ছে না।”- বলেও তিনি মন্তব্য করেন। -বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat