ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৭
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন এরশাদ
নিউজ ডেস্ক:–  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয়পার্টির উন্মুক্ত আসনের প্রার্থীরা মহাজোটকে সমর্থন করবেন। এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেও ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন । অসুস্থতা নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পর সেখান থেকে ফিরে ঢাকার বারিধারায় নিজ বাড়িতে আজ এক সংবাদ সন্মেলনে তিনি এ ঘোষনা দেন। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে গতকাল বুধবার রাতে দেশে ফেরেন এইচ এম এরশাদ। সংবাদ সন্মেলনে এরশাদ বলেন, “আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বোত সহযোগিতা করব।” একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে এবং নিজেও ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান তিনি। এরশাদ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানিয়েছেন। ঢাকা-১৭ আসন ছেড়ে দেয়ায় সাবেক এই রাষ্ট্রপতি এবার একটি আসনে (রংপুর-৩) নির্বাচন করছেন। এরশাদ বলেন, ১৪৬টি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন। তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জেতার মতো অবস্থায় আছেন, সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে না। তবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে, প্রার্থীদের তা মেনে নেয়ার কথাও বলেন তিনি। জাতীয় পার্টির সব প্রার্থীকে মহাজোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশও দেন তিনি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, নির্বাচনের আয়োজন সন্তোষজনক। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্তোষজনক। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পরপরই ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat