ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৮
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমধ্যসাগর থেকে ৩৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে মরক্কো
আন্তর্জতিক ডেস্ক:- মরক্কোর নৌবাহিনী বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ৩৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের অধিকাংশ সাব-সাহারান অভিবাসী। তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছিল। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র। সূত্র জানায়, উদ্ধার করা অভিবাসীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা কয়েকটি ছোট নৌযানে নানা অসুবিধার মধ্যে ছিল। নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সকলকে নিরাপদে উদ্ধার করে পার্শ্ববর্তী বন্দরে নিয়ে আসে। সাম্প্রতিক এক সরকারি হিসাবে বলা হয়, ২০১৮ সালের প্রথম নয়মাসে মরক্কো ৬৮ হাজার অবৈধ অভিবাসীর প্রচেষ্টা থামিয়ে দেয় এবং ১২২ টি ‘সক্রিয় অপরাধী চক্রের’ কর্মকান্ড নস্যাৎ করে দেয়। উল্লেখ্য, সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে ডিঙ্গি নৌকা যোগে দেশ ত্যাগের প্রচেষ্টা চালানো মরক্কোর তরুণ নাগরিকদের সংখ্যাক্রমেই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat