ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-৩০
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত সহিংস ও মিথ্যাচার করছে : নানক
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল বেছে নিয়েছে। তিনি বলেন, ‘তারা সারাদেশে সহিংসতা করে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। নানক সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান। নানক আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত একদিকে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতংক ছড়াচ্ছে এবং গণমাধ্যমের সামনে মিথ্যাচার করছে। ইভিএম নিয়ে তারা হাস্যকর অভিযোগ তুলছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী পরিবারের সদস্যদের মনোনয়ন দিয়ে জনপ্রিয়তা হারিয়েছে। দেশের মানুষ উন্নয়ন ও অর্জনের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সকল ভয় উপেক্ষা করে ভোট উৎসবে যোগ দিয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে তারা পরাজিত করবে।’ জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সুনামগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, নোয়াখালী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, বাগেরহাট, কুষ্টিয়া, কুমিল্লা ও ঢাকা-১ ও নেত্রকোনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat