ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-০২
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের শীর্ষ দূত নিকোলাস হেসমকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সোমালিয়ার সরকার
আন্তর্জতিক ডেস্ক:- সোমালিয়ার সরকার জাতিসংঘের শীর্ষ দূত নিকোলাস হেসমকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির সার্বভৌমত্বের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের জন্য তাকে অভিযুক্ত করা হয়। খবর এএফপি’র। সাম্প্রতিক সহিংসতায় সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে নিকোলাস হেসম উদ্বেগ প্রকাশ করার কয়েকদিন পর এ নির্দেশ দেয়া হয়। দেশটিতে সাম্প্রতিক এ সহিংসতায় বেশ কয়েকজন প্রাণ হারায়। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সোমালিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নিকোলাস হেসম এ দেশে আর কাজ করতে পারবেন না।’ হেসমকে দেশত্যাগের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আক্রমণের লক্ষ্যবস্তু হয় জাতিসংঘ কার্যালয়। কার্যালয়ের অভ্যন্তরে আঘাত হানে সাতটি মর্টার শেল। এই হামলার কঠোর নিন্দা জানান জাতিসংঘ মহসচিব। তিনি এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে সোমালিয়ার কর্তৃপক্ষকে আহ্বান জানান। আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat