ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব সম্প্রদায় নির্বাচনের প্রশংসা করেছে, কেউ প্রত্যাখ্যান করেনি : সিইসি
নিউজ ডেস্ক:– প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, বিশ্ব সম্প্রদায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করেছে, কেউ প্রত্যাখ্যান করেনি। তিনি বলেন, ‘নির্বাচন শেষে পৃথিবীর বিভিন্ন জায়গা ও বিভিন্ন কমিউনিটি থেকে এই নির্বাচনের ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এই নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোন দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন মন্তব্য করেনি। সবাই এ নির্বাচনের প্রশংসা করেছে। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা’ ‘সফলভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটি কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি।’ ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘পৃথিবীর কোন দেশ, কোন সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেনি, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য।’ দক্ষতার সঙ্গে সুযোগ্য নেতৃত্বে সংসদ নির্বাচনের মতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat