ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৪
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য আলোচনায় চীন যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
আন্তর্জতিক ডেস্ক: -যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিনিধিদল সরাসরি বাণিজ্য নিয়ে আলোচনার জন্য সোমবার ও মঙ্গলবার চীন সফর করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট বাণিজ্যযুদ্ধ সাময়িক বিরতির বিষয়ে সম্মত হওয়ার পর তারা প্রথমবারের মতো এ সফরে যাচ্ছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র। শুক্রবার মন্ত্রণালয়টি জানায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেফ্রি গেরিশ। তারা গত বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার ‘গুরুত্বপূর্ণ ঐক্যের বাস্তবায়ন’ নিয়ে আলোচনা করবেন। ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে কোন হুমকি না থাকায় দু’দেশের মধ্যে এ ধরনের বৈঠকের ঘোষণা ইতিবাচক ইঙ্গিত বহন করে। এছাড়া উভয় পক্ষ আগামী ১ মার্চ নাগাদ বাণিজ্য উত্তেজনা হ্রাসে কাজ করবে। ওয়াশিংটন ও বেইজিং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ৩শ’ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক ধার্য করে। আর এটাকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বাণিজ্য সংঘাত শুরু হয়। এতে স্টক মার্কেটের ব্যাপক পতন ঘটে। বুয়েন্স আয়ার্সে ১ ডিসেম্বর ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক আদায় স্থগিত করার ব্যাপারে এ দুই রাষ্ট্র প্রধান সম্মত হওয়ার পর থেকে এই বাণিজ্য যুদ্ধবিরতি শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat