ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে : সাঈদ খোকন
নিউজ ডেস্ক:– ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। তিনি বলেন, ‘ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো আজ থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হবে।’ রাজধানীর সেগুনবাগিচায় আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, ‘নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এর পরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও ডিএসসিসি’র কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat