ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এই দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রকিব হোসেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও সৈয়দ আশফাকুল ইসলাম (টিটু) প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বৃহষ্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রোববার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat