ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম অর্থনৈতিক দেশে পরিণত হবে
নিউজ ডেস্ক:–  ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল’-এ ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। যুক্তরাজ্য ভিত্তিক ‘সেন্টার ফর ইকোনমিকস এ্যান্ড বিজনেস রিসার্চ’ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০১৯’-এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিশ্বের ১৯৩টি অর্থনীতির অবস্থা বিবেচনা করে এই র‌্যাঙ্কিং নির্ধারন করা হয়েছে। এতে বলা হয়, ভারত ও মিয়ানমারের সাথে স্থল সীমান্ত রয়েছে দক্ষিণ এশিয় রাষ্ট্র বাংলাদেশের। ১৬ কোটি ৩০ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল রাষ্ট্র। গত একদশক যাবৎ দেশটির গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। চারহাজার ৬শ’ মার্কিন ডলার মাথাপিছু আয়ের বিশ্বব্যাংকের র‌্যাংকিং অনুসারে এটি নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি দেশটির অভ্যন্তরীন চাহিদাজনিত ব্যয়, সরকারের ব্যয়, রেমিট্যান্স এবং রপ্তানির দ্বারা চালিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতির আধুনিকায়নে দেশটি গূরুত্বপূর্ন পদক্ষেপ নিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী পরিচালনার লক্ষ্যে সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধির প্রতি গূরুত্ব দিতে হবে। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের কারনে যে চাপ সৃষ্টি হয়েছে- তাও উল্লেখ করা হয়। তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ২০১৭ সালের হিসেব অনুয়ায়ি দেশটির রপ্তানি আয়ের ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। দেশটির আয়ের আরেকটি প্রধান উৎস রেমিট্যান্স। এছাড়াও বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ কৃষিখাত সংশ্লিষ্ট কাজে জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat