ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজ ডেস্ক:–নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলার ১১টার দিকে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নেন নবগঠিত মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat