ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিটি বিভাগে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন মোস্তাফা জব্বার ও পলক
নিউজ ডেস্ক:–টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদে কাজ শুরু করেছেন। আজ মঙ্গলবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে নিজ-নিজ দফতরে তারা কাজ শুরু করেন। সকালে কার্যালয়ে এলে আইসিটি বিভাগের সচিব ও এর আওতাধীন সংস্থা/দফতরের প্রধানরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন। এরপর বিভাগের সভা কক্ষে রুমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সকলে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মিজ জুয়েনা আজিজ সভাপতিত্ব করেন। এ সময়ে মোস্তাফা জব্বার বলেন, সরকারের এই মেয়াদে আমাদের সকল লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। অন্য সব মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের অনেক কাজ সংশ্লিষ্ট রয়েছে। পুরো দেশ এবং সরকারকে ডিজিটাল বানানোর দায়িত্ব আমাদেরই। জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার প্রতি সম্মান দেখাতে হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat