ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-১৬
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে নেপালী রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
নিউজ ডেস্ক:–  বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত প্রফেসর ড. চপ লাল ভূষাল আজ এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠককালে রাষ্ট্রপতি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন। বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বন্ধুপ্রতীম দুই দেশের সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে নেপালের সহযোগিতার কথা স্মরণ করে তিনি নেপাল সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি ঢাকায় সফলভাবে দায়িত্ব পালনের জন্য নেপালী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ঢাকায় দায়িত্বপালনকালে তাকে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য লাল ভূষাল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশে পড়াশোনায় আগ্রহী নেপালী শিক্ষার্থীদের ভিসা সহজীকরণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat