ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক:– চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যান। এদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া এ মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে আগামী ২১ জানুয়ারি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা। সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে পারেন। সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও সংসদ ভবন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর বিগত সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল। আর এবারের মন্ত্রিসভায় ২৭ জন নতুন মুখ, তাদের কাজগুলো বুঝে উঠতে সময় নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat