ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের সঙ্গে নতুন বৈঠকের প্রস্তুতির ব্যাপারে উ. কোরিয়ার শীর্ষ কূটনীতিকের ওয়াশিংটন সফর
আন্তর্জতিক ডেস্ক:- উত্তর কোরিয়ার এক শীর্ষ জেনারেল বিরল এক সফরে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন। এ সফর চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা কার হচ্ছে। দেশ দু’টি নিরস্ত্রীকরণ ও দশকের পর দশক ধরে চলা বৈরি সম্পর্ক নিরসনের লক্ষ্যে নতুন করে বৈঠক চূড়ান্ত করার চেষ্টা করছে। খবর এএফপি’র। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চল বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন রাজধানীতে পৌঁছান। এক সময়ের ক্রমবর্ধমান উত্তেজনা কমে আসার এক বছর পর এটি হচ্ছে সর্বশেষ শান্তি মিশন। উত্তর কোরিয়ার এ আলোচক হঠাৎ করে যুক্তরাষ্ট্রে তার পরিকল্পিত সর্বশেষ আলোচনা বাতিল করেন এবং ওই সময় প্রশাসন সাবধানতা অবলম্বন করায় তার সফরের অগ্রগতির ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি।। উল্লেখ্য, দুই মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে নিউইয়র্কে তার বৈঠক করার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকান এক সূত্র জানান, পম্পেও ওয়াশিংটনে এক ভোজসভায় শুক্রবার কিমকে স্বাগত জানাবেন এবং পরে তারা এক সঙ্গে হোয়াইট হাউসে যাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat