ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করব : ইয়াংহী লী
নিউজ ডেস্ক:– বাংলাদেশে সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহী লী আজ আশা প্রকাশ করেছেন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার কার্যালয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সাথে সহযোগিতা ও একসাথে কাজ করবে। আজ রোববার বিকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইয়াংহী লী গতকাল থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেন এবং মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আগামীকাল কক্সবাজার সফর করবেন। তিনি আগামী মার্চ মাসে তার তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভায় উপস্থাপন করবেন বলে জেনেভা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। এদিকে, মিয়ানমার সরকার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার-এর সাথে সহযোগিতা না করতে এবং সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat