ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২১
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ
নিউজ ডেস্ক:– নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’ তিনি জানান, নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্যে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুল হামিদ সমুদ্র সীমান্তসহ দেশের সীমান্ত নৌবাহিনীর কর্মতৎপরতা ও ভূমিকা পালনে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদকালে নৌবাহিনীকে একটি উন্নত ও ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত করায় ইতিবাচক ভূমিকা পালনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপ্রধান বলেন, দেশের নৌবাহিনী এখন প্রতিরক্ষায় যে কোন হুমকি মোকাবেলায় আরো বেশি সক্ষম। তিনি আশা প্রকাশ করেন যে, নৌবাহিনীর চলমান এই উন্নয়ন এবং অগ্রগতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat